1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ, লজ্জা-অপমানে আত্মহত্যার চেষ্টা

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৮.৫২ পিএম
  • ১৮৫ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলহাটা গ্রামের শাহীনূর আলম খানের মেয়ে ও মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের রায়হান, তামিম ও লিকু নামে তিন যুবক তার পথরোধ করে।

অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

ঘটনার পর চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তিনজন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com