1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৭.৪২ পিএম
  • ২০৭ Time View

ঢাকা, ১৯ মে ২০২৬: চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল, অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি, ঢাকার (লাইসেন্সি: জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড) সহযোগিতায় সম্প্রতি (সোমবার সন্ধ্যায়) একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম আয়োজন করেছে। বিশেষায়িত অস্ত্রোপচার বিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান বিনিময়ে অংশ নিতে প্রায় ৩৫০ জন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে চারটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়: “মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) এন্ড রোবোটিক কার্ডিয়াক সার্জারি: স্মল ইনসিশন, বিগ ইমপ্যাক্ট”, “লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন (এলডিএলটি): ইনোভেশন, এথিকস এন্ড আউটকাম”, “ইউরেথ্রাল স্ট্রিকচার: ডিসিশন মেকিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড”, এবং “অ্যাওয়েক ক্র্যানিওটমি”।

মূল বক্তব্য উপস্থাপন করেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞগণ — ডা. মো. রেহান সায়িদ (কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি), ডা. এলানকুমারান কে (লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোবিলিয়ারি ও রোবোটিক সার্জারি), ডা. সন্দীপ বাফনা (ইউরোলজি ও রোবোটিক সার্জারি) এবং ডা. সিদ্ধার্থ ঘোষ (নিউরোসায়েন্স) — প্রত্যেকে তাদের নিজ নিজ সেশনে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির সিইও ডা. তামজিদ আলম।

অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসা বিশেষজ্ঞরা, যার মধ্যে ছিলেন হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্টেশন সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস এবং অধ্যাপক ডা. হাশিম রাব্বি; কার্ডিয়াক সার্জন ডা. মো. মাহবুবুর রহমান ও ডা. কামরুন নাহার; ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন ও অধ্যাপক ডা. এন. আই. ভূঁইয়া; এবং নিউরোসায়েন্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী মিল্লাদ ও অধ্যাপক ডা. মো. খায়রুল কবির।

এই সিএমই প্রোগ্রাম বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ব্র্যান্ড জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এবং বিখ্যাত দক্ষিণ এশিয়ান স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে। একাধিক দেশে ৭৬টিরও বেশি হাসপাতাল এবং ৭০০টিরও বেশি ক্লিনিক পরিচালনাকারী অ্যাপোলো হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো বাংলাদেশি রোগীদের বিদেশে না গিয়েও নির্ভরযোগ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করা এবং পর্যায়ক্রমে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম আকৃষ্ট করা। অনুষ্ঠানে অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে ১৩,০০০-এরও বেশি বহির্বিভাগ (ওপিডি) রোগী, ১,২০০টি অন্তঃবিভাগ(আইপিডি) এবং ৭৫০টিরও বেশি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা — এবং সার্জিক্যাল সাইট ইনফেকশনের হার এক শতাংশেরও কম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com