1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান

  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২, ১১.৩০ এএম
  • ৩৫৭ Time View

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে প্রতিষ্ঠানটির ধানমন্ডির অফিসে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক ও যুগ্মসচিব কাজী দেলোয়ার হোসেনের হাতে অনুদানের চেকটি তুলে দেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।

অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই ‘ট্রাস্ট ফান্ডটি’ গঠন করা হয়। এই উদ্যোগের গর্বিত অংশীজন হতে পেরে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ। ট্রাস্টের পরিচালক কাজী দেলোয়ার হোসেনও আগামী দিনে বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক যাদব সরকার, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, অ্যাসোসিয়েট ব্রান্ড ম্যানেজার মো. আশিকুর রহমান, পিআর কো-অর্ডিনেটর ইকরাম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com