1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬, ২.২৩ পিএম
  • ২৬৩ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে মোঃ মাসুদ আলম (বিপিএম)।

বৃহস্পতিবার (০৭ মে) ২৬খ্রিঃ পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

যোগদান উপলক্ষে আজ চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে নবাগত পুলিশ সুপারকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম জেলা পুলিশ নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের গতিশীল নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রাম জেলায় স্মার্ট পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।

চট্টগ্রামের সম্মানিত নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এবং ‘টিম চট্টগ্রাম’ হিসেবে একযোগে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com