1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১.২৮ পিএম
  • ২১০ Time View

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে অনলাইন জুয়া, মাদক এবং সন্ত্রাস বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে এই সভাটি হয়েছে।

শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম-এর সভাপতিত্বে ও মীর আলী আহমেদ মনির মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মান্নান।

সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার মতো মরণব্যাধি নির্মূল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে যুবসমাজকে এসকল ধ্বংসাত্মক পথ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুুদুল ইসলাম মাসুদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ রফিকুল ইসলাম, মোঃ বায়েজিদ আহম্মেদ বাবু, ইমাম হোসেন শাহিন, মোঃ ধন মিয়া সরকার, এবং মোঃ মোস্তাক আহাম্মদসহ অন্যান্যরা।

বক্তারা সমাবেশে মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করে জোরালো বক্তব্য দিয়ে কঠোর হুঁসিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com