1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

টিকটক স্টারকে গুলি করে হত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৪.০৫ পিএম
  • ১৮৬ Time View

কাশ্মীরে টার্গেট কিলিং বা নির্দিষ্ট ব্যক্তিকে হত্যার ঘটনা অব্যাহত। বুধবার রাতে বদগামে এক টিকটক স্টারকে হত্যা করা হয়। ৩৫ বছরের আমরিন ভাটকে বাড়িতে ঢুকে হত্যা করা হয় বলে অভিযোগ। তার পাশে ভাটের এক আত্মীয় ছিলেন, তিনিও গুলিতে আহত হয়েছেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় ছিলেন আমরিন। তার টিকটক ভিডিয়ো সবচেয়ে জনপ্রিয় ছিল। কেন তাকে হত্যা করা হলো, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে আমরিনের বাড়িতে ঢুকে পরে হত্যাকারীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তাকে মারা হয়। আমরিন এবং তার আত্মীয়কে হাসপাতালে নিয়ে গেলে আমরিনকে মৃত বলে ঘোষণা করা হয়।

মঙ্গলবার শ্রীনগরে এক পুলিশের অফিসারের উপর একইভাবে আক্রমণ চালানো হয়েছিল। ওই পুলিশ অফিসার নিহত হয়েছেন। তার মেয়ে তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন।

গোটা কাশ্মীরজুড়েই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এমাসেই খুন হয়েছেন কাশ্মীরী পণ্ডিত রাহুল ভাট। তারপর থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পণ্ডিতরা আন্দোলন শুরু করেছে।

এদিকে বুধবার ইয়াসিন মালিকের রায় ঘোষণা করেছে দিল্লির বিশেষ আদালত। তাকে দুইটি যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেয়া হয়েছে। এর আগে আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন ইয়াসিন। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তার চরম শাস্তির দাবি করেছিল। তবে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এনিয়েও কাশ্মীর উপত্যকায় উত্তেজনা আছে। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com