1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

রিয়ালকে হারিয়ে ফাইনালে বার্সা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১০.২০ এএম
  • ১৭১ Time View

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর তা সামলে নেওয়ার জন্য খুব বেশি সময় ছিল না বার্সেলোনার নারী দলের সামনে। তার ঠিক ৫ দিন পরই নেমে পড়তে হয়েছিল কোপা দে লা রেইনার সেমিফাইনালে, যেখানে আবার প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে ঘরোয়া টুর্নামেন্টে ফিরতেই দাপুটে সেই রূপে ফিরেছেন অ্যালেক্সিয়া পুতেয়াসরা। ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদের নারী দলকে।

এস্তাদিও মিউনিসিপাল দে সান্তো দমিঙ্গোয় ম্যাচটির আগে দলটি পায় দুঃসংবাদ, চোটের কারণে ছিটকে যান জেনি এরমোসো ও মেরিতেক্স মুনইয়োজ। তবে তাদের ছাড়াও যে দল গড়ে নেমেছে বার্সা, তা ১০ দিনের বিশ্রাম পাওয়া রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।

ম্যাচটায় শুরু থেকেই বার্সেলোনা ছড়ি ঘুরিয়েছে বেশ। দু’বার শট প্রতিহত হয়েছে ক্রসবারে, এরপর রিয়াল গোলরক্ষক মিসাও দারুণ কিছু সেভ দিয়ে বার্সেলোনাকে অপেক্ষায় রেখেছিলেন। তবে ১৯ মিনিটে অবশেষে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। পুতেয়াসের ক্রস থেকে মাদ্রিদের জালে বল জড়ান লেইকে মার্তেনস।

প্রথমার্ধে আরও কিছু সুযোগ পেয়েছিল বার্সা। তবে কাজে লাগাতে পারেনি একটিও। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি। বিরতি থেকে ফিরেই অবশ্য গোলের দেখা পেয়ে যায় বার্সা, আসিস্তাত অশোয়ালার দারুণ একটা চেষ্টা ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক, আইতানা বোনমাতির ফিরতি চেষ্টায় দ্বিতীয় গোল পায় বার্সা।

এর মিনিট চারেক পরই তৃতীয় গোল নিয়ে ম্যাচটা রিয়ালের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় বার্সা। মার্তেনসের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে বসেন মারিওনা কালদেনতে।

তবে এরপরও থামেনি বার্সার আক্রমণ। ৭৫ মিনিটে অশোয়ালার দারুণ এক গোলে ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচটা শেষ করে সেই ব্যবধানে এগিয়ে থেকেই। তাতেই দলটি পৌঁছে যায় কোপা দে লা রেইনার ফাইনালে। আগামী রোববারের ফাইনালে অ্যালেক্সিয়াদের প্রতিপক্ষ স্পোর্তিং হুয়েলভা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com