1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেল লিটন, মুশফিক-তামিম

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৬.২৬ পিএম
  • ২৪৩ Time View

ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন লিটন দাস। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সুখবর পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলে টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ উন্নতি করেছেন লিটন।

ফলে র‍্যাঙ্কিংয়ের তার অবস্থান এখন ১৭ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবালও। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করা মুশফিক চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। তামিম ৬ ধাপ উন্নতি করে আছেন ২৭ নম্বরে।

বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথুস ৫ ধাপ উন্নতি করেছেন। তিনি আছেন ২১ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন শ্রীলঙ্কার দুই মিডল অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস ও দীনেশ চান্দিমাল। তারা দুজনে যথাক্রমে ৪ ও ৬ ধাপ এগিয়েছেন। মেন্ডিস ৪৯ ও চান্দিমাল ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অজি তারকা মার্নাস ল্যাবুশেন। তিনি ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন। সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছেন সাকিব আল হাসান। এই টাইগার তারকা লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ৪ উইকেট নিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন। এ ছাড়া নাঈম হাসান ক্যারিয়ার সেরা ১০৫ রানে ৬ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়েছেন। বোলারদের তালিকায় তার অবস্থান ৫৩ নম্বরে।

শ্রীলঙ্কার মিডিয়াম পেসার কাসুন রাজিথা ১৪ ধাপ উন্নতি করে ৬১ নম্বরে জায়গা করে নিয়েছেন। তিনি প্রথম টেস্টে বাংলাদেশের ৪ উইকেট শিকার করেছিলেন। আর আসিথা ফার্নান্দো সেরা ১০০তে জায়গা পেয়েছেন। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রখেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com