1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে মীর আক্তার হোসেন লিমিটেড

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০.৫৮ পিএম
  • ১৪৭ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মীর আক্তার হোসেন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে সর্বোচ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিজ, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়াক, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড ও আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com