1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

‘মাসুদ রানা’ থেকে সরে যাওয়ার রহস্য কী?

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৪.৪২ পিএম
  • ৩৭৪ Time View

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে ‘মাসুদ রানা’ সিরিজ নির্মাণের। বহুল আলোচিত এই সিনেমায় সোহানার চরিত্রের জন্য মডেল, অভিনেত্রী পিয়া জান্নাতুলকে শুরুতে নেওয়া হয়েছিল। পিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। এরপর এই সিনেমায় বিদ্যা সিনহা মিমকে চূড়ান্ত করা হয়। তিনিও অজানা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এরপরই মূলত গুঞ্জন ওঠে তবে কি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পিয়ার মতো মিমও সিনেমা থেকে সরে দাঁড়ালেন। যদিও এই গুঞ্জনের সত্যতা মেলেনি। তবে মিম গণমাধ্যমে জানান শিডিউল জটিলতার কারণে সিনেমাটি করতে পারছেন না। এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রথমে গত বছরের ডিসেম্বরে একবার ডেট দিয়েছিলাম। এরপর চলতি বছরের জানুয়ারির শেষে, তারপর ফেব্রুয়ারির শেষে এভাবে কয়েক বার শিডিউল দিয়েছি। কিন্তু শুটিং হয়নি। হঠাৎ করে শুটিং শুরু হয়েছে। কিন্তু আমি ফ্রি নই এই মুহূর্তে। যে কারণে কাজটি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’ জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায় গত ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। এতে এবিএম সুমনের বিপরীতে মিমের কাজ করার কথা ছিল। ‘এমআরনাইন’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। এটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট।সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com