1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০.৩০ পিএম
  • ২২৬ Time View

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয় ডিভাইস অপো এ৬–এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উন্মোচনের ঘোষণা দিয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে এ-সিরিজ লাইনের নতুন এই ভ্যারিয়েন্ট উন্মোচন ব্র্যান্ডটির বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণা বাংলাদেশজুড়ে ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী ও সর্বাধুনিক পারফরম্যান্স-নির্ভর আপগ্রেড নিশ্চিত করার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

অপো এ৬ ডিভাইসের মূলে রয়েছে এর শক্তিশালী ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি; এর সাথে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যুক্ত হয়ে ব্যবহারকারীর জন্য দীর্ঘসময় ধরে নির্ভরযোগ্য পাওয়ার নিশ্চিত করে। একটানা বিনোদন, যোগাযোগ ও প্রতিদিনের কাজের জন্য উপযোগী এই সুবিশাল ব্যাটারি ব্যবহারকারীদের ঘন ঘন চার্জিং ছাড়াই কানেক্টেড থাকতে সহায়তা করে; যা ডিভাইসটিকে প্রতিদিনের কাজের পাশাপাশি, উৎসবমুখর মুহূর্তগুলোর জন্য এটিকে যথাযথ সঙ্গী করে তোলে।

ডিভাইসটির স্থায়িত্ব আরও জোরদার করতে এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স; যা পানি, ধুলা এবং বিভিন্ন পরিস্থিতিতে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে। হঠাৎ বৃষ্টি, অনিচ্ছাকৃত পানির ছিটা বা বাইরের পরিবেশ, সব ক্ষেত্রেই অপো এ৬ নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম।

ভারী ব্যবহারের সময় স্মার্টফোনকে স্মুথ রাখতে এতে যুক্ত করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা গেমিং, স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিং চলাকালে কার্যকরভাবে তাপ নিয়ন্ত্রণ করে। এই উন্নত কুলিং প্রযুক্তি বিভিন্ন চ্যালেঞ্জিং অ্যাপ্লিকেশন ব্যবহারের সময়ও স্থিতিশীল পারফরম্যান্স ও টেকসই রেসপনসিভনেস বজায় রাখে। প্রতিদিনের ব্যবহারকে আরও সহজ করতে এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, যা অপো এ৬–কে একটি নির্ভরযোগ্য ব্যাকআপ পাওয়ার সোর্সে পরিণত করে। ফলে, ব্যবহারকারীরা প্রয়োজনে অন্যান্য স্মার্টফোন বা ওয়্যারলেস ইয়ারবাড চার্জ করতে পারেন, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা যোগ করে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বাংলা নববর্ষ উপলক্ষে অপো এ৬–এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট উন্মোচন, আমাদের ব্যবহারকারীদের পরিবর্তিত চাহিদা পূরণে অর্থবহ আপগ্রেড নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। শক্তিশালী ব্যাটারি, টেকসই ডিজাইন ও উন্নত স্টোরেজ সক্ষমতার মাধ্যমে অপো এ৬ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে চলেছে।”

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অপো এ৬ কেনার সাথেসাথেই ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ও ২ বছরের ওয়ারেন্টি পাবেন; যা ব্যবহারকারীদের জন্য আরও বেশি নিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। পাশাপাশি, ক্রেতারা ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপের মতো আকর্ষণীয় পুরস্কারও জিতে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

নতুন এই ভ্যারিয়েন্ট ও উৎসবকালীন সুযোগের মাধ্যমে অপো বাংলাদেশে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। একইসাথে পারফরম্যান্স, স্থায়িত্ব ও ব্যবহারকারীকেন্দ্রিক উদ্ভাবনের সমন্বয়ে তৈরি স্মার্টফোন সরবরাহের মাধ্যমে অপো এ৬–কে আধুনিক জীবনযাপনের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করছে।

অপো এ৬-এর ৮ জিবি + ২৫৬ জিবির নতুন ভ্যারিয়েন্টটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯৯ টাকায়। যা ব্যবহারকারীদের জন্য উন্নত স্টোরেজের পাশাপাশি, ডিভাইসটির সক্ষমতা, স্থায়িত্ব ও মসৃণ পারফরম্যান্সের অভিজ্ঞতা নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com