1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

২ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর বৃহস্পতিবার থেকে

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৪.২৩ পিএম
  • ১৮৩ Time View

দীর্ঘ কয়েক মাস ধরে পতনের ধারা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। আব্যাহত দর পতনের ফলে পুঁজি হারিয়ে নি:স্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। তাই ধারাবাহিক পতন রোধে নতুন সার্কিট ব্রেকার ২ শতাংশ বৃহস্পতিবার থেকে কার্যকর করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।

বুধবার (২৫ মে) বিএসইসির চেয়ারম্যানের স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনায় দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে সিকিউরিটিজের ধারা ২০এ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে এবং বিনিময় অধ্যাদেশ ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এতদ্বারা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) নিম্নগামী মূল্য পরিবর্তন সীমা (সার্কিট ব্রেকার) ৫% (পাঁচ শতাংশ) এর পরিবর্তে ২% (দুই শতাংশ) আগের ট্রেডিং দিনের বন্ধ মূল্যের উপর ভিত্তি করে কার্যকর করতে হবে।

বিএসইসি কর্মকর্তারা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৬ মে) থে‌কে সা‌র্কিট ব্রেকা‌রের নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর স‌র্বোচ্চ বাড়‌তে পার‌বে ১০ শতাংশ। আর শেয়ার দর স‌র্বোচ্চ কম‌তে পার‌বে ২ শতাংশ পর্যন্ত।

এর আগে ২০ এপ্রিল এক আদেশে, সার্কিট ব্রেকারের নিম্নসীমা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com