1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮.০৩ পিএম
  • ৩২৩ Time View

[ঢাকা, ০২ মার্চ, ২০২৬] মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে উত্তেজনা; তৈরি হয়েছে নিরাপত্তাজনিত অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রিয়জনদের সাথে যেন গ্রাহকেরা মেসেজিং অ্যাপ ইমোর মাধ্যমে সহজে যোগাযোগ বজায় রাখতে পারেন, এজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। নিজেদের সেবামুখী দর্শন ‘বাংলালিংক – কেয়ার ফর ইউ’ এর ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি।

মধ্যপ্রাচ্যে বসবাস করেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। দেশের জাতীয় অর্থনীতির পাশাপাশি তারা যে দেশে বর্তমানে বসবাস করেছেন, সেখানকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সাম্প্রতিক পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই দেশে থাকা তাদের পরিবারের সদ্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বাংলালিংকের অনেক গ্রাহকই বিদেশে থাকা স্বজনদের নিরাপত্তা ও সুস্থতার খবর জানতে অধীত আগ্রহে অপেক্ষা করে আছেন। প্রয়োজনের এই মুহূর্তে নিরবচ্ছিন্ন যোগাযোগের গুরুত্ব অনুধাবন করে নতুন উদ্যোগ নিয়েছে বাংলালিংক। বাংলালিংকের গ্রাহকেরা আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত বিনামূল্যে ইমো অ্যাপ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এই উদ্যোগের আওতায় অফার-চলাকালীন সময়ে তারা অতিরিক্ত ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। বাংলালিংক গ্রাহকেরা ক্যাম্পেইন চলাকালে একবার *১২১*৫৫৫# ডায়াল করে এ অফারটি সক্রিয় করতে পারবেন।

উদ্যোগটি সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘বাংলালিংকে আমাদের দায়িত্ব শুধু নেটওয়ার্ক সেবা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; আমরা মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সেবার মূলে রয়েছে ‘কেয়ার।’ ডিজিটাল অপারেটর হিসেবে সংকটময় সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিতে ভূমিকা রাখার মাধ্যমে আমরা গ্রাহকদের পাশে থাকতে চাই। আমাদের প্রচেষ্টা থাকবে পরিবারের সদস্যদের উদ্বেগ ও দুশ্চিন্তা কমানো। সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে যত্ন, সহমর্মিতা ও নির্ভরযোগ্যতা নিয়ে বাংলালিংক এর গ্রাহকদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com