1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Title :
দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক

চাঁদা বন্ধের নির্দেশনাসহ মাদক ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা, প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৫৯ পিএম
  • ২৩৯ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শ্রমজীবী মানুষদের কষ্ট লাগবে ভৈরব ও কুলিয়ারচরে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলা যাবে না। সেই সাথে ভৈরব থেকে চিরতরে মাদক ও ছিনতাই প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করা হল। প্রয়োজনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে৷ প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়ে তিনদিনের কর্মসূচি নিয়ে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে প্রথম নিজ নির্বাচনী আসনে এসে ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমি সবার সমস্যা বুঝার চেষ্টা করেছি। আমার খারাপ সময়ে আপনারা আমাকে ছেড়ে যাননি এমনকি আমিও যায়নি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। বৃহত্তর স্বার্থে সর্বদলীয় অংশ গ্রহণে আমরা এক। আপনাদের পরামর্শ নিয়ে এগিয়ে যাবো। দীর্ঘদিন ভৈরব কুলিয়ারচরের উন্নয়নের জন্য আলোচনা ও পরামর্শ করেছি। কিন্তু কাজ হয়নি। আজ আলোচনার সময় নেই। এখন কাজের সময়। আমার ঋণ পরিশোধের সময় এসেছে। আমি কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী। আমি যে কথা গুলো দিয়েছি আমি সব দৃশ্যমান করে প্রমাণ করবো। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য কোন কম্প্রোমাইজ করবো না। চিরতরে মাদক, ছিনতাই, চাঁদাবাজি নির্মূল করতে হবে। ভৈরব কুলিয়ারচরে আইনি শাসন প্রতিষ্ঠা করতে চাই। মাদক ও বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম।

প্রতিমন্ত্রী বলেন, বাসযোগ্য ভৈরব গড়ে তুলতে চাই। আমার নির্বাচনী এলাকা সারাদেশে মডেল হিসেবে গড়ে তুলবো। ভৈরব কুলিয়ারচর শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষার মানোন্নয়নে যে কোন প্রয়োজনীয় সহযোগিতা করবো। নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষকদের কিছু নৈতিক দাবী আছে আমরা সেই দাবী গুলো আমাদের সরকারের পক্ষ থেকে পূরণ করা হবে।  হাজী আসমত কলেজে দ্রুত সময়ের মধ্যে মাস্টার্স চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে ভৈরবে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় গড়ে তুলবো। নির্মাণাধীন ট্রমা হাসপাতাল ও ১০০ শয্যা হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে ঢেলে সাজানো হবে। সেই সাথে ভৈরবে একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ উদ্যোগ গ্রহণ করা হবে। দেশজুড়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছেন। কৃষকরা সুফল পাচ্ছে। মা বোনরা ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে। ইতোমধ্যে খাল খনন শুরু হয়েছে।

শরীফুল আলম বলেন, কোন বিশেষ গুস্টি বা ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য এই জায়গায় আসি নাই। আমি সর্বস্তরের মানুষের ভালোবাসায় এমপি হয়েছি। ভৈরবে মাদক ছিনতাই ও অরাজকতা বেড়েছে। এসবের স্থায়ী সমাধান করা হবে। নির্বাচনের পর ভৈরবে বিরোধীয় দলের সাথে কোন সমস্যা হয়নি। সমস্যা হবেও না। ভৈরব ক্ষমতার অপব্যবহার করে জবাবদিহিতার সুযোগ দিবো না। ভৈরবের উন্নয়নে শহর রক্ষা বাঁধ নির্মাণ, শিক্ষা ও সংস্কৃতি বিকাশে মনোযোগী হতে হবে। ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি মানুষ আমার ভুল হতে পারে। আমার ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবো। গণতান্ত্রিক সমালোচনা করবেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এর সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব কুলিয়ারচর সার্কেল সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম, র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তপন সরকার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাহবুব উল্লাহ মুছা প্রমুখ।

মত বিনিময় শেষে দুপুর আড়াইটায় প্রতিমন্ত্রী ভৈরব বাজার গোপাল জিউর মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ভৈরব বাজারের বিভিন্ন এলাকার নিত্য প্রয়োজনীয় পন্যের দোকানগুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করেন। এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার নির্দেশনামূলক পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com