1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০৬ পিএম
  • ২০৮ Time View

আস্থা ও কল্যাণের দীর্ঘ পথচলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সবসময়ই মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই অংশ মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাব থেকে শুরু করে বিবাহ ও মোহর সেভিংসের মতো অনন্য উদ্ভাবনগুলো আজ লাখো মানুষের নিরাপদ ও পবিত্রময় আগামীর স্বপ্ন পূরণ করছে।

মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাব: এটি একটি স্থায়ী সাদাকায়ে জারিয়াহ, যেখানে দানকৃত মূল টাকা সংরক্ষিত রেখে অর্জিত শরী’আহ সম্মতভাবে আর্তমানবতার সেবায় ব্যয় করা হয়। এই অ্যাকাউন্টে জমাকৃত অর্থ মুদারাবা নীতির ভিত্তিতে পরিচালিত হয়। ব্যাংকের নির্ধারিত খাতে অথবা হিসাবধারীর পছন্দ অনুযায়ী শরীয়াহসম্মত খাতে মুনাফা ব্যয়ের নির্দেশনা প্রদান করা যায়। এ হিসাবে অর্জিত মুনাফা বন্টন ও স্থানান্তর করার জন্য এক বা একাধিক সঞ্চয়ী/চলতি হিসাব সংশ্লিষ্ট শাখায় পরিচালনা করা যাবে। হিসাবের বর্ষপূর্তিতে মুনাফা প্রদান করা হয়। তবে গ্রাহক যদি মাসিক মুনাফা নিতে আগ্রহী হন, তা প্রাক্কলিত হারে প্রদান করা হয়। হিসাবধারী চাইলে নিজেও সেই মুনাফা নির্ধারিত কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন।১৮ বছর ও তদূর্ধ্ব যেকোনো নাগরিক বা প্রতিষ্ঠান ন্যূনতম ১০০০ টাকা জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলে এককালীন বা কিস্তিতে দান সম্পন্ন করতে পারেন। নাবালকের নামে পিতা-মাতা অথবা বৈধ অভিভাবক এই হিসাব খুলতে পারবেন ।

বিবাহ ও মোহর সেভিংস অ্যাকাউন্ট: বিবাহ একটি পবিত্র বন্ধন যা সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজতর করতে ইসলামী ব্যাংকে রয়েছে মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট এবং মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট। মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব।  প্রাপ্তবয়স্ক যুবক কিংবা অভিভাবকরা বিবাহের খরচ নির্বাহের জন্য এ হিসাব খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা কিংবা তার গুণিতক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যায়। মেয়াদ হবে সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর। হিসাব খুলার সময় কিস্তির পরিমাণ সামর্থ্য ও লক্ষ্যের সাথে সমন্বয় করে নির্ধারণ করতে হয়। এ অ্যাকাউন্টে বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা প্রদান করা হয় এবং বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়।

মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা প্রবাসী পুরুষ যারা স্ত্রীর মোহর পরিশোধের জন্য পরিকল্পিত সঞ্চয় করতে চান তাঁরা সামর্থ অনুযায়ী এই একাউন্ট খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা এবং  ৫ বছর ও ১০ বছর মেয়াদ। স্ত্রীর নামেও এই হিসাব খোলা হয়। অবিবাহিত পুরুষরা নিজ নামে হিসাবটি খুলতে পারবেন । বিবাহেচ্ছুকদের লক্ষ্যমাত্রার সাথে আর বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামায় উল্লেখিত মোট টাকার পরিমাণ, আদায়কৃত টাকা এবং আদায়যোগ্য টাকার পরিমাণ উল্লেখ করে আদায়যোগ্য টাকার উপর মাসিক হার নির্ধারণ করা হয়।

ইসলামী ব্যাংকের সেলফিন, আই-ব্যাংকিং বা শাখা/উপশাখা/এজেন্টে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সব অ্যাকাউন্টের মাসিক কিস্তি জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ যেকোনো শাখা, উপ-শাখা, এজেন্ট আউটলেট এমনকি সেলফিন অ্যাপের মাধ্যমেও ঘরে বসে এই হিসাবগুলো খোলা সম্ভব। প্রযুক্তির উৎকর্ষ আর আমানতদারিতার সংমিশ্রণে ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং মানুষের ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পূরণের এক বিশ্বস্ত ঠিকানায় পরিণত হয়েছে। ইহকালীন স্বাচ্ছন্দ্য ও পরকালীন মুক্তির এই অনন্য মেলবন্ধনই যুগ যুগ ধরে গ্রাহকদের আস্থার কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংকের অবস্থানকে করেছে সুদৃঢ়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com