1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মাস্ক কেলেঙ্কারির ঘটনায় কারাগারে সুলতান মোল্লা

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৯.০৬ পিএম
  • ২৪৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে মাস্ক কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানটির প্রথম প্রশাসক সুলতান উল-আবেদীন মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. রমজান আলী সরদার (রানা) বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী রানা বলেন, সুলতান মোল্লা ডেল্টা লাইফে প্রশাসক থাকা অবস্থায় কোনো দরপত্র আহ্বান ছাড়া নিয়মবর্হিভূতভাবে এক কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ২ লাখ ১৫ হাজার মাস্ক কেনেন। নিয়ম অনুসারে ৮ লাখ টাকার বেশি মূল্যের কিছু কিনতে গেলে পরিচালনা পর্ষদের অনুমোদন লাগে ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয়। যার কোনোটিই করেননি সুলতান উল-আবেদীন।

ক্রয় করা মাস্কের ১৯ হাজার পিস মাস্ক বিতরণ করলেও বাকি ১ লাখ ৯৬ হাজার পিস মাস্কের কোনো হদিস মেলেনি। ফলে আদালত উভয়পক্ষের শুনানি নিয়ে সুলতান মোল্লাকে জেলহাজতে পাঠিয়েছেন।

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক নাহিদ জানান, সুলতান মোল্লা আজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, ডেল্টা লাইফ ২০২১ সালের মে মাসে লাজিম মিডিয়া থেকে ২ লাখ ১৫ হাজার মাস্ক কেনে। প্রতিটি ৫০ টাকা করে এই মাস্কের মূল্য ধরা হয় এক কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। যে সময় এই মাস্ক কেনা হয়, সে সময় ডেল্টা লাইফে প্রশাসক হিসেবে ছিলেন আইডিআরএর সাবেক সদস্য সুলতান মোল্লা।

এই মাস্ক অসৎ উদ্দেশে ব্যক্তিগত লাভের জন্য সুলতান মোল্লার নির্দেশে কেনা হয়েছে বলে মহানগর মুখ্য হাকিমের আদালতে মামলা করেন ডেল্টা লাইফের পরিচালক জেয়াদ হোসেন। সুলতান মোল্লার সঙ্গে ডেল্টা লাইফের ডিএমডি মনজুরে মাওলা, ইভিপি কামরুল হক এবং এম হাফিজুর রহমান খান এ কার্যক্রমে জড়িত বলে অভিযোগ করেন এই পরিচালক।

মামলার বিবরণে বলা হয়েছে, আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের কাছে প্রথম দুই কোটি টাকা উৎকোচ দাবি করেন। পরিচলনা পর্ষদ অপারগতা প্রকাশ করলে পরে এক কোটি টাকা এবং সর্বশেষ ৫০ হাজার টাকা দাবি করেন। এই টাকা না দেওয়ায় ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি সুলতান মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

মামলার পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে সুলতান মোল্লা, মো. কামরুল হক এবং মো. মনজুরে মাওলার বিরুদ্ধে পেনাল কোডের ৪০৮/৪২০/৩৪ ধারায় অপরাধ সত্য প্রমাণিত হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com