1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

বন্ডে টাকা তুলে অন্য কোম্পানির অংশীদারিত্ব কিনবে আলিফ

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৬.৩১ পিএম
  • ১৫৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেয়াদি বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

আজ সোমবার (২৩ মে) অনুষ্ঠিত বিএসইসি ৮২৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে আনসিকিউরড, ফ্লোটিং রেট ও কনভার্টিবল। অর্থাৎ বন্ডের একটি অংশ নির্দিষ্ট মেয়াদের পর সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে।

আলোচিত বন্ডের প্রতি ইউটের মূল্য হবে ১ লাখ টাকা। বন্ডের ইউনিট প্রাইভেট প্লেসমেন্টে সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।

আলিফ ইন্ডাস্ট্রিজ বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ একটি কোম্পানির অংশীরিত্ব গ্রহণ, ওই কোম্পানির ব্যাংক দায় শোধ, কোম্পানিটির জন্য মেশিনারি ক্রয়, ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা পূরণ ও বন্ড ইস্যুর ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

আলোচিত বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে বেঙ্গল ইনভেস্টমেন্ট লিমিটেড। অন্যদিকে বন্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com