1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

চট্টগ্রাম-১২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপির এয়াকুব আলী

  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৭.১৭ পিএম
  • ২৪৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের নাসিরাবাদস্থ এয়াকুব ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও ২৮৯ চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এম এয়াকুব আলী জানান, তার নির্বাচনী প্রতীক ছিল ‘ছাতা’।
তিনি বলেন, মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তাকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতীক চূড়ান্তভাবে প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করা সম্ভব হয়নি। এতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে অবশিষ্ট অল্প সময়ের মধ্যে সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড যথাযথভাবে সম্পন্ন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণ বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় তিনি ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের অন্যতম প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলমকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

পটিয়ার স্থানীয় জামায়াত নেতাকর্মীরা জানান, রাজনীতিবিদ ও শিল্পপতি এম এয়াকুব আলী দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলীর প্রতি সম্মান জানিয়ে তারা এ সিদ্ধান্তকে স্বাগত জানান এবং তাকে অভিনন্দন জানান।

অন্যদিকে এলডিপির নেতাকর্মীরা বলেন, রাজনীতিতে ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে জোটের বৃহত্তর স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। ১১ দলীয় জোটের ঐক্য অটুট রাখতে এম এয়াকুব আলীর এ সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এতে জোটের রাজনীতি আরও শক্তিশালী হবে এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com