1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

বিমান ভাড়া বৃদ্ধি যেন থামছেই না

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ৬.৫৯ পিএম
  • ১৯২ Time View

এই সপ্তাহে আবারও বেড়েছে জেট ফুয়েলের দাম আর তাই বেড়েছে বিমান ভাড়া।

দুই বছর আগে জেট ফুয়েলের যেখানে দাম ছিল ৪৬ টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ টাকায়। বিগত ১৮ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে ১২২ শতাংশ। এতে যে রুটে বিমান ভাড়া ছিল ৩ হাজার টাকা, তা দ্বিগুণ হয়ে হয়েছে ৬ হাজার টাকা।

এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য পর্যালোচনা করে দেখা যায়, জেট ফুয়েলের আন্তর্জাতিক মূল্য প্রতি লিটার ১ দশমিক শূন্য ৪ ডলার। এই হিসাবে আন্তর্জাতিক বাজারেই এখন জেট ফুয়েলের দাম লিটার ১২৫-১২৬ টাকা। সরকার ভর্তুকি দিয়ে ১০৬ টাকা লিটার দরে বিক্রি করছে। ফলে আন্তর্জাতিক বাজারে না কমলে জেট ফুয়েলের দাম কমানোর কোনো সম্ভাবনা নেই। ২০২১ সালে জেট ফুয়েলের চাহিদা ছিল ৩ লাখ ১৯ হাজার ৭০৮ মেট্রিক টন, যার পুরোটাই আমদানিনির্ভর।

চলতি বছর জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৭৩ টাকা। ৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে ৭ টাকা বাড়ানো হয়। ৮ মার্চ প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে ৮৭ টাকা নির্ধারণ করে বিপিসি। পরে ৭ এপ্রিল আবার ১৩ টাকা বাড়িয়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১০০ টাকা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সবশেষ গত ১৫ মে বাড়ানো হয় আরও ৬ টাকা।

দেশের এয়ারলাইনসগুলোর ভাড়া পর্যালোচনা করে দেখা যায়, করোনা মহামারির আগে যখন জেট ফুয়েলের দাম ৪৬ টাকা লিটার ছিল, তখন ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন ভাড়া ছিল ২ হাজার ৭০০ টাকা। এখন বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০০ টাকা। একইভাবে ঢাকা-কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ছিল ৩ হাজার ৭০০, এখন ৫ হাজার ৮০০ টাকা। ২ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ঢাকা-সৈয়দপুরের ভাড়া এখন ৪ হাজার ৮০০ টাকা। চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর ভাড়া হয়েছে সর্বনিম্ন ৫ হাজার টাকা। করোনার আগে যা ছিল ২ হাজার ৭০০ টাকা।

আরেক দফা জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া আরও বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এতে করে দেশের পর্যটন খাত ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

গত প্রায় দুই বছরে এই জেট ফুয়েলের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। এতে অভ্যন্তরীণ রুটে ভাড়াও বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এভাবে বাড়তে থাকলে আকাশপথে যাতায়াতে যাত্রীদের ব্যয় আরও বাড়বে। তৈরি হবে নেতিবাচক ধারণা। একপর্যায়ে এয়ারলাইনসগুলো মুখ থুবড়ে পড়বে। তাই সরকারকে ভর্তুকি দিয়ে হলেও জেট ফুয়েলের দাম কমানো উচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com