1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ভাইকে অনুশীলনে এনে বিতর্কের মুখে বাবর

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ১০.০৬ এএম
  • ১৮২ Time View

লাহোরের ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারে (এনএইচপিসি) চলছে পাকিস্তান দলের কন্ডিশনিং ক্যাম্প। সেখানেই ছোট ভাই সাফির আজমকে অনুশীলন করিয়ে রীতিমতো সমালোচিত হচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

সাফির তার টুইটার অ্যাকাউন্টে হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলনের ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে ব্যাটিং করছেন সাফির আর বোলিং করছেন শাহনেওয়াজ দাহানি। সবকিছু তত্ত্বাবধান করছেন বাবর।

ছোটো ভাইকে এখানে অনুশীলনের সুযোগ করে দিয়ে বোর্ডেরও তোপের মুখে পড়েছেন বাবর। কারণ পিসিবির নিয়ম অনুযায়ী, শুধু প্রথম-শ্রেণির ক্রিকেটার বা জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করতে পারেন এখানে।

ক্রিকেটারদের আত্মীয় বা বন্ধু-বান্ধবদের এখানে অনুশীলনের কোনো সুযোগ নেই। এরই মধ্যে বাবরকে এই বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। এই বিষয়ে সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে কথা বলেছেন পিসিবির এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘তিন-চার দিন আগে বাবর তার ভাইকে নিয়ে এখানে এসেছিলেন। পরে তার ভাইও এখানে নেট প্র্যাকটিস করেন। যা ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। তিনি আমাদের জাতীয় দলের অধিনায়ক, তাই তাকে শান্তভাবে বুঝিয়ে দেয়া হয়েছে যে এমনটা যেন আর না হয়। তিনিও বিবেক-বুদ্ধি সহকারে এটা মেনে নিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com