1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

২৭তম বিসিএস-এ নিয়োগ পাওয়ায় ডিআরইউ সদস্য মো: মাহফুজুর রহমানকে অভিনন্দন

  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১০.১৫ পিএম
  • ১৭৯ Time View

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর স্থায়ী সদস্য মো: মাহফুজুর রহমান ২৭তম বিসিএস-এর নিয়োগ প্রক্রিয়ায় ক্যাডার সার্ভিসে [তথ্য (সাধারণ)] যোগদান করায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

শনিবার (০৩ জানুয়ারি, ২০২৬) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, আমাদের সংগঠনের একজন দক্ষ সদস্যের এই সাফল্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমরা বিশ্বাস করি, পেশাগত জীবনে তিনি যে মেধা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, সরকারি কর্মক্ষেত্রেও তার প্রতিফলন ঘটিয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মো: মাহফুজুর রহমানের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ২৭তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষার ফলাফল বাতিলের কারণে অনেক যোগ্য প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছিলেন। দীর্ঘ ১৮ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার বঞ্চিত মেধাবীদের নিয়োগ প্রদান করেছে, যা আমাদের সংগঠনের সদস্য মো: মাহফুজুর রহমানের দীর্ঘ প্রতীক্ষার অবসান ও এক পরম প্রাপ্তি। তিনি এর আগে বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com