1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি থেকে ২.৫৫ কোটি টাকা আত্মসাত: পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৩ এএম
  • ৩০৬ Time View

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড থেকে ২ কোটি ৫৫ লাখ ১২ হাজার ২১৪ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ ডিসেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা (এইচআর) আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (হিসাব) ও ডিপো ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হক, ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন গিয়াস, আজহার টেলিকমের স্বত্বাধিকারী মো. সোহেল রানা এবং মেসার্স মদিনা কোয়ালিটির স্বত্বাধিকারী মো. মাসুদ মিয়া।

এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির হিসাব থেকে বিভিন্ন কৌশলে অর্থ সরিয়ে আত্মসাৎ করেন। প্রাপ্ত নথিপত্র ও তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থ আত্মসাতের পাশাপাশি অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধও সংঘটিত হয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com