1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিলো ইন্দোনেশিয়া

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৬.৫৮ পিএম
  • ১৮৯ Time View

রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটায় পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার থেকে পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক এই দেশটি গত ২৮ এপ্রিল অপরিশোধিত পাম তেল (সিপিও) এবং কিছু পণ্যের রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এই নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিতে রান্নার তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

প্রতি লিটার রান্নার তেলের দাম ১৪ হাজার রুপিয়ায় নামিয়ে আনার লক্ষ্যে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটির সরকার। তেলের দাম এখনও সেই লক্ষ্যমাত্রায় নেমে না আসলেও দেশটির সরকার পাম তেল শিল্পের ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কল্যাণ বিবেচনা করে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার এই সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় জানিয়েছেন।

উইদোদো বলেছেন, দেশে রান্নার তেলের সরবরাহ এখন অভ্যন্তরীণ বাজারে যা প্রয়োজন তার চেয়ে বেশি স্তরে পৌঁছেছে। রপ্তানি নিষেধাজ্ঞার আগে এপ্রিল মাসে রান্নার তেলের গড় মূল্য ছিল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া এবং নিষেধাজ্ঞার পরে গড় দাম প্রতি লিটারে প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে এসেছে।

ইন্দোনেশিয়া অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণের উপায় হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত উদ্ভিজ্জ তেল রপ্তানিতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে দেশটির কৃষকরা সরকারের এই নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন শুরু করে। নিষেধাজ্ঞার কারণে পাম ফলের কোনও চাহিদা নেই বলে জানান কৃষকরা। কৃষকদের চাপের মুখে দেশটির সরকার রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বাধ্য হলো।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর সূর্যমুখী তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় পাম তেলের চাহিদা বেড়ে যায়। কিন্তু বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বজুড়ে উদ্ভিজ্জ তেলের বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়।

বিশ্বের উদ্ভিজ্জ তেলের বাজারের এক তৃতীয়াংশেরও বেশি চাহিদা পূরণ হয় পাম তেলের মাধ্যমে। আর বিশ্ববাজারে প্রায় ৬০ শতাংশ পাম তেল সরবরাহ করে ইন্দোনেশিয়া।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com