1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

তলানিতে পাকিস্তানি মুদ্রা, ১ ডলারের বিপরীতে ২০০ রুপি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৫.০৭ পিএম
  • ১৭৪ Time View

ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে পাকিস্তানি রুপি। যা প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। সবশেষ বৃহস্পতিবার দেশটির মুদ্রার মান কমতে-কমতে ১ ডলারের বিপরীতে দাম ছাড়িয়েছে ২০০ রুপি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আন্তঃব্যাংক মিনিয়ম হার ছিল ১ ডলারের বিপরীতে ২০০.২০ রুপি। অর্থাৎ ২০০.২০ রুপির বিনিময়ে পাওয়া যাবে ১ ডলার। খবর জিও নিউজ

গণমাধ্যমটির খবরে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের দাবি যখন গোটা পাকিস্তানে, তখন বর্তমান শাহবাজ সরকারের উপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ পাওয়া নিয়ে দেশটিতে চলছে চরম অনিশ্চয়তা। এর মাঝেই ডলারের দাম হুহু করে বাড়ছে। আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি রুপির দাম কমায় নতুন ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে।

ট্রেসমার্ক জানিয়েছে, বৃহস্পতিবার ইন্ট্রাডে ট্রেডের সময় স্থানীয় মুদ্রা ১০ টা ১৩ মিনিটে ১ ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি পৌঁছায় ২০০.২০ রুপিতে। গতকাল ১ ডলারের বিপরীতে দাম ছিল ১৯৮.৩৯ রুপি।

বিশ্লেষকেরা মনে করছেন, ক্রমবর্ধমান বিনিময় হার পাকিস্তানের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। অস্বাভাবিক আমদানি বৃদ্ধি এবং সেই তুলনায় রপ্তানি বৃদ্ধি কম হওয়ায় ধারাবাহিকভাবে মূল্য হারাচ্ছে পাকিস্তানি রুপি।

মূলত রুপির এই মূল্যহ্রাস বাণিজ্য ঘাটতিতেও প্রতিফলিত হয়েছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত পাকিস্তানে বাণিজ্য ঘাটতি পৌঁছেছে ৩ হাজার ৯০০ কোটি ডলারে।

পাকিস্তানের মুদ্রাবাজারের ডিলাররা বলছেন, ডলারের উচ্চ চাহিদার কারণেই মূলত মার্কিন এই মুদ্রার দাম বাড়ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ডলারের ক্রমবর্ধমান এই মূল্য পাকিস্তানের অর্থনীতির ওপর ব্যাপক চাপ বাড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com