শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দীর্ঘদিনের গ্রাহকদের স্বীকৃতি দিতে ‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক পিএলসি–এর টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন ইতালিয়ান ডিজাইনে যাত্রা শুরু এক্স বাথওয়্যারের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৭ ফেব্রুয়ারি দিনাজপুরসহ ৩টি জেলা সফর করবেন আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা; আশরাফ সরকার রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা তোমার পবিত্র নামে; তাছলিমা আক্তার মুক্তা র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২

কালের মহানায়ক বিপ্লবী ওসমান হাদি’র হত্যাকারীদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান এনসিবি’র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ Time View

২৪-এর জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক শহিদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘাতকদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ ভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র সকল নেতাকর্মীদের আহবান জানিয়েছেন এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর।

তিনি বলেন, এনসিবি’র নেতাকর্মীসহ সারাদেশের ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্রকামী জনগন আজ ভীষণ ব্যাথিত ও সংক্ষুব্ধ।  তাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের দায়িত্ব ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন।

ওসমান হাদী’র মৃত্যুতে শোক প্রকাশের প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য বলেও বিবৃতিতে উল্লেখ করেন এনসিবি’র চেয়ারম্যান। তিনি সকলকে সতর্কতার সাথে দেশবিরোধী শক্তির ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS