1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

প্রাণনাশের ভয়ে কোতয়ালি থানার দ্বারস্থ তরুণী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ১২.৪৪ পিএম
  • ১৮৮ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী। প্রাণনাশের ভয়ে কোতয়ালি থানার দ্বারস্থ হয়েছে নগরীর ১৪ নম্বর ওয়ার্ড কালুশাহ সড়ক এলাকার সেই তরুণী।
রনির লোকজনের কাছ থেকে প্রাণনাশের হুমকির ভয়ে মঙ্গলবার (১৭ মে) দুপুর দেড়টায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করতে যান ওই তরুণী।


থানায় অভিযোগ দায়ের করতে এসে অভিযুক্ত তরুণী জানান, সকাল থেকে ৪-৫টি মোটরসাইকেল নিয়ে রনির লোকজন এলাকায় গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তিনি তার মায়ের সঙ্গে রিকশায় বের হলে সেখানেও রনির লোকজন পিছনে গিয়ে হুমকি-ধামকি দিতে থাকে। তাই তিনি কোনো উপায় না পেয়ে প্রাণনাশের ভয়ে অভিযোগ দিতে থানায় হাজির হয়েছে। 


তরুণী আরো বলেন, রনির বিরুদ্ধে আদালতে মামলা করার পর থেকে তার লোকজন আমার ফেসবুকের পোস্টে বিভিন্ন আজেবাজে কমেন্ট করছে। এমনকি ফেসবুকেও প্রাণনাশের হুমকি দিচ্ছে। যার স্ক্রিনশট আমার কাছে সংরক্ষণ করা আছে।

এ দিকে থানায় এসে তরুণী ও তার মা অভিযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে চলে যায়। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম  বলেন, কেউ অভিযোগ দিলে সে ব্যাপারে আমরা দেখবো। তবে ওই তরুণী তার মাকে সাথে নিয়ে দুপুরে অভিযোগ দিতে থানায় এসেছিল। পরে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে অভিযোগ না দিয়ে নিজেরাই থানা থেকে চলে যায়।


এ ব্যাপারে অভিযুক্ত বিসিসির ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রনি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেন। এছাড়া এই মিথ্যাচার থেকে রেহাই পেতে তিনি  সংবাদ সম্মেলন করা হয়েছে 
উল্লেখ্য, সোমবার (১৬ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির (৩৫) বিরুদ্ধে আদলতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এক তরুণী।

রনি নগরীর ৫ নম্বর ওয়ার্ড বৌ-বাজার এলাকার রফিকুল ইসলাম মনজুর ছেলে।এদিকে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ জুন ২০২২ এর মধ্যে বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) বরিশালকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com