শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র টেকনাফে বিএনপির প্রচারণায় গুলি, ৩ শিশুসহ ৫ জন আহত মুন্সিগঞ্জ-৩টি আসনে দাপিয়ে বেড়াচ্ছেন শীর্ষে প্রচারে দোরগোড়ায় প্রার্থীরা। রাজনীতিবিদরা সবাই চোর—এই ধারণা ভাঙতেই রাজনীতিতে এসেছি: সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু রূপগঞ্জে দিপু ভুঁইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে টিপু’র নেতৃত্বে গণসংযোগ ও মিছিল  সিলেট জুড়ে নারী ভোটারদের কদর বাড়ছে, টার্গেট শত ভাগ নারী ভোট কাষ্ট করা নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে চুয়াডাঙ্গায় কর্মবিরতি পারবো না দিতে ধোকা; তাছলিমা আক্তার মুক্তা

দেশে শান্তি-শৃঙ্খলা নেই: মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূস সরকারের ব্যর্থতার কারণে দেশে শান্তি-শৃঙ্খলা নেই। আজ যখন তখন যেখানে সেখানে নির্মমভাবে বীর মুক্তিযোদ্ধা থেকে গৃহিণীও হত্যার শিকার হচ্ছেন। কেউ আজ নিরাপদ নেই।

৯ ডিসেম্বর সকালে জাতীয় শ্রমিকধারার প্রশিক্ষণ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় শ্রমিকধারার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি আরো বলেন, নির্বাচন করার নামে মানুষকে বোকা বানানোর ষড়যন্ত্র চলছে। কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ শ্রমিক-কৃষক-ছাত্র-যুব-জনতার অধিকার কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে।

এসময় প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মিজান ঢালী প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ এসময় জামায়াতের নেতাদের পুলিশ-প্রশাসন ডোমেইন করার বক্তব্যকে ঘৃণা ভরে নিন্দা জানিয়ে বলেন, ছাত্র শিবির-জামায়াতের মত যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠি ৩০ লক্ষ হত্যাকাণ্ড আর ২ লক্ষ ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিয়ে আগামীতে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। অথচ এরা বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি। আজ যদি ৮৬৫ হত্যাকাণ্ডের অভিযোগে প্রায় ২৫ টি নিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্মের রাজনীতি নিষিদ্ধ করা হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষকে হত্যার অভিযোগে কেন জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করা হবে না!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS