শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২ জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী পথসভা দূর্নীতিবাজদের গলা চেপে ধরবো- বরিশালে জামায়াতের আমির মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র টেকনাফে বিএনপির প্রচারণায় গুলি, ৩ শিশুসহ ৫ জন আহত মুন্সিগঞ্জ-৩টি আসনে দাপিয়ে বেড়াচ্ছেন শীর্ষে প্রচারে দোরগোড়ায় প্রার্থীরা।

জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে : জাতীয় ঐক্য জোট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

আজ ৫ই ডিসেম্বর বাদ জুম্মা বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় ঐক্যজোট এর উদ্যোগে জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জোটের মুখপাত্র মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, এই মুহূর্তে দেশে জাতীয় নির্বাচনের কোন পরিস্থিতি নাই। আদালত চত্বরে গুলি করে মানুষ হত্যা, দেশের বিভিন্ন জায়গায় হত্যা, নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিত্যদিনের সঙ্গী। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখনো পর্যন্ত সরকার লুট হয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর গুলিবর্ষণ, হামলা, নির্যাতন চলছে। একই দিনে গণ ভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। জাতি এ ধরনের নির্বাচন চায় না।

নেতৃবৃন্দ বলেন, দেশ ও জনগণের স্বার্থে সরকারকে আগে গণ ভোটের মাধ্যমে তাদের বৈধতা নিয়ে গণপরিষদ গঠন করে কোরআন সুন্নাহ ভিত্তিক নতুন সংবিধান প্রণয়ন করে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে দেশকে ভবিষ্যতে সুশৃংখল রাষ্ট্রে পরিণত করতে হবে। বর্তমান তরুণ প্রজন্মের কাছে এ সরকারের দায়বদ্ধতা আছে। তাদের গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ও বর্তমান সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জাতীয় ঐক্যজোটের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মোহাম্মদ আতাউল্লাহ খান, মাওলানা মোহাম্মদ শরীফ হাজারী, রফিকুল ইসলাম ভূঁইয়া, মুজাম্মেল হক মিয়াজী, আবু হানিফ প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS