1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

উইলিয়ামসন আইপিএল ছাড়লেন

  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২, ৩.৫১ পিএম
  • ১৪৯ Time View

আসরের শেষ দিকে এসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়লেন কেন উইলিয়ামসন। ইতোমধ্যেই জৈবসুরক্ষা বলয় ত্যাগ করেছেন এই কিউই ব্যাটার। শীঘ্রই নিউজিল্যান্ডে ফিরে যাবেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যেই তার দ্বিতীয় সন্তান পৃথীবিতে আসবে। আর এই সময়ে স্ত্রীর পাশে থাকতেই আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন।

১৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনে আইপিএল ছাড়ার খবরটি নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। দলের পক্ষ থেকে উইলিয়ামসন ও তার স্ত্রীর জন্য শুভকামনা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, ‘পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে আমাদের অধিনায়ক উইলিয়ামসন নিউজিল্যান্ড ফিরে যাচ্ছেন। রাইজার (হায়দরাবাদ) শিবিরের সবাই উইলিয়ামসন এবং তার স্ত্রীর সুস্বাস্থ্য কামনা করছে।’

এবারের আসরে ১৩ ম্যাচে প্রায় ২০ গড়ে ২১৬ রান করেছেন উইলিয়ামসন। যেখান তার স্ট্রাইকরেট টি-টোয়েন্টিতে একেবারেই বেমানান। প্রায় ৯৪ স্ট্রাইকরেটে তিনি ব্যাটিং করেছেন। আসরে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি উইলিয়ামসন। বেশ কিছু ম্যাচে রান পেলেও ধীরগতির স্ট্রাইকরেটের কারণে সমালোচিত হয়েছেন তিনি। তবে অধিনায়ক হিসেবে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com