1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

মাইনুল হাসান সোহেলের বিরুদ্ধে মামলায় ইআরএফ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০.০৬ পিএম
  • ১৬৩ Time View

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সদস্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইআরএফ।

গত ১৫-১০-২০২৫ তারিখে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (আমলী-রামপুরা), ঢাকায় জনৈক মো. সালাউদ্দিন সি.আর. মামলা নং-৪৭৮ দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ডিআরইউ প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেনসহ মোট ১৭৬ জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় ১৭৪ নম্বরে আসামী হিসেবে ইআরএফ সদস্য ও ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলকে যুক্ত করা হয়েছে। তাকে আওয়ামী লীগ নেতা ও পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য।

ইআরএফ এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই মামলায় ইআরএফ সদস্য মাইনুল হাসান সোহেলকে আসামী হিসাবে অন্তর্ভুক্ত করা অনভিপ্রেত, অযৌক্তিক ও উদ্বেগজনক। মাইনুল হাসান সোহেল একজন পেশাদার সাংবাদিক, দায়িত্বশীল সংগঠক এবং স্বচ্ছ পরিচয়ের অধিকারী। যে অভিযোগে মাইনুল হাসান সোহেলকে আসামী করা হয়েছে, তার বিন্দুমাত্র প্রমাণ নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল তাকে এই মামলায় জড়িয়েছে যা পরিষ্কারভাবে হয়রানির শামিল বলে মনে করে ইআরএফ।

অবিলম্বে মামলা থেকে মাইনুল হাসান সোহেলের নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ইআরএফ।

উল্লেখ্য, ডিআরইউ সম্পত্তি সম্প্রসারণকে কেন্দ্র করে অনেকদিন ধরেই জাকির গং ডিআরইউ নেতৃবৃন্দকে মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিয়ে আসছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলকে মিথ্যা মামলায় জড়ানো জাকির গং এর ষড়যন্ত্রের অংশ বলেই মনে করে ইআরএফ বার্তা প্রেরক-

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com