শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২ জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী পথসভা দূর্নীতিবাজদের গলা চেপে ধরবো- বরিশালে জামায়াতের আমির মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র টেকনাফে বিএনপির প্রচারণায় গুলি, ৩ শিশুসহ ৫ জন আহত মুন্সিগঞ্জ-৩টি আসনে দাপিয়ে বেড়াচ্ছেন শীর্ষে প্রচারে দোরগোড়ায় প্রার্থীরা।

রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

এম এস শ্রাবণ মাহমুদ
  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে রাঙ্গামাটিতে সাংবাদিকদের সংবাদ তৈরির প্রচলিত কর্মকৌশলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরিতে পারদর্শী করার লক্ষ্যে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর)২৫ খ্রিঃ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে রাঙামাটি রিজার্ভ বাজার প্রেস ক্লাবের সভাকক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ প্রেস ক্লাবের বিভিন্ন সদস্য এবং জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের নিয়মাবলি, মোবাইল শুটিং, মোবাইল সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ও এআইয়ের ব্যাবহার, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষকরা। আর এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মাল্টিটাস্কার দক্ষ পেশাশক্তিতে রুপান্তর করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।

প্রথম দিনে প্রশিক্ষণ পরিচালনা করেন, বাংলানিউজ ২৪ ডট কমের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ মিনহাজুল আবেদীন।
তিনি ডিজিটাল মিডিয়া বিষয়ক বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন এবং সাংবাদিকদের যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আপডেট থাকার আহ্বান জানান।

আগামী শুক্রবার (২৮ নভেম্বর)২৫ খ্রিঃ বিকালে প্রশিক্ষণের মূল্যায়ন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS