1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

বিজিবি’র বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯.১৯ পিএম
  • ১৪৮ Time View

পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তায় নিয়োজিত বিজিবির বিরুদ্ধে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। আজ ২২ নভেম্বর শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী মোস্তফা আল ইহযায।

বিবৃতিতে বলা হয়, গত ২১ নভেম্বর পযঃহবংি.পড়স নামক ফেসবুক ভিত্তিক অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে ‘মাটিরাঙ্গার গোমতিতে কাচকাউ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির অবস্থান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের কাচকাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন বিজিবি সদস্য অবস্থান নিয়েছে। যার ফলে স্থানীয় সাধারণ লোকজনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। যা সম্পূর্ণ রূপে মিথ্যার ও ভিত্তিহীন।

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক বলেন, দেশের সীমান্ত পাহারা দেওয়া এবং অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ রোধ করার পাশাপাশিশ পার্বত্য চট্টগ্রামে বিরাজমান অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও অন্য যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি কাজ করতে হয়। পার্বত্য চট্টগ্রামের উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে রক্ষায় এমন অপপ্রচার চালাচ্ছে পযঃহবংি.পড়সব নামক অবৈধ নিউজ পোর্টালটি।

বিজিবি’র দৈনন্দিন কার্যক্রমকে বাধাগ্রস্থ করে চোরা চালান ও উগ্রপন্থী সশস্ত্রদের সহযোগিতার করার নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। পযঃহবংি.পড়সব এর সম্পাদক ও এর জড়িত সকল প্রতিনিধিরন শান্তির দাবি জানান এবং অনতিবিলম্বে নিউজ পোটালটি বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেন।

বিজিবি পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় স্থানীয় জনসাধারণের নিয়মিত নিরাপত্তা ও শান্তি সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে আস্থার প্রতীক হিসেবে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বিজিবির উপস্থিতি ও নিয়মিত কর্মকান্ডে সাধারণ মানুষ নির্বিঘ্নে, স্বাধীনভাবে এবং পাহাড়ী বাঙালী মিলেমিশে বসবাস করছে। কিন্তু উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন গুলো প্রতিনিয়ত বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমরা সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় পাহাড়ী ও বাঙালী জনগণ কে উগ্রপন্থীদের প্রতিহত করার এবং সবাইকে উগ্রবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com