1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

সাইফুল ইসলাম পটু’র মৃত্যুতে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের শোকবার্তা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯.০৩ পিএম
  • ১৩৮ Time View

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম হিটু’র বড় ভাই সাইফুল ইসলাম পটু ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় তাঁর রূহের মাগফেরাত কামনা করে বলেন, অগ্রজ সাইফুল ইসলাম পটু জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকাকালীন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ গণতান্ত্রিক সকল আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল সর্বমহলে প্রশংসিত। অদম্য সাহসী এই সহযোদ্ধার অভাব সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তায়ালা আমাদের সহযোদ্ধা সাইফুল ইসলাম পটুকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ধৈর্যধারণের তৌফিক দিন। আমিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com