1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচক নয়

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৫.২৪ পিএম
  • ১১৯ Time View

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যিপ এরদোগান শুক্রবার ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিতে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

সেদিন এরদোগান বলেছিলেন, ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি না আমরা।

তবে এবার আর কোনো আকার ইঙ্গিত না, প্রেসিডেন্ট এরদোগান সরাসরি বলেছেন, ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে আবেদন করলে সেটিতে ভেটো দেবে তুরস্ক।

সোমবার তুরস্কতে একটি সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, সেসব দেশকে যারা তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয়, তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে আমরা ‘হ্যাঁ’ বলব না।

সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কারণে ২০১৯ সালে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় সুইডেন। সে বিষয়টির কথাই উল্লেখ করেছেন এরদোগান।

তাছাড়া এ দুটি দেশকে জঙ্গীদের আতুর ঘর হিসেবেও উল্লেখ করেন তার্কিস প্রেসিডেন্ট।

তুরস্কের বিচার মন্ত্রণালয় জানায়, গত ৫ বছরে জঙ্গিদের তুলে দেওয়ার তুরস্কের ৩৩টি আবেদনে কোনো সাড়া দেয়নি সুইডেন ও ফিনল্যান্ড।

তুরস্ক পিকেকে সন্ত্রাসী সংগঠন ও এটির মিত্রদের বেশ কয়েকজনকে তাদের হাতে তুলে দিতে আবেদন জানিয়েছে। তুরস্কের দাবি, পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ২০১৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে এরদোগানকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল।

তুরস্ক বিশেষ করে সুইডেনকে এ ক্ষেত্রে দায়ি করে যে তারা পিকেকে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। এদিকে তুরস্ককে বোঝাতে ফিনল্যান্ড ও সুইডেন নিজেদের প্রতিনিধিদের তুরস্কে পাঠাতে চেয়েছিল।

এ বিষয়ে এরদোগান বলেছেন, তাদের তুরস্কে আসার প্রয়োজন নেই। এদিকে তুরস্কের এমন বাধ সাধার বিষয়টি থাকবে না বলে জানিয়েছেন ন্যাটোর সাবেক ডেপুটি অ্যাসিসটেন্ট জেনারেল স্টেফানি বাবস্ট।

তিনি বলেছেন, তুরস্ক  এ ইস্যুটি সামনে এনে সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করবে। যার মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আধুনিক অস্ত্র কেনার বিষয়টি।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com