1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি, আইপি৬৮/আইপি৬৯ রেটিংয়ের সঙ্গে আন্ডারওয়াটার ফটোগ্রাফি কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলে এজেন্টের ব্যাংক হিসাবও বাধ্যতামূলক রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা র‌্যাবের অবসান, নতুন নামে যাত্রা শুরু এসআরবির ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিন বকেয়া হলে ইডিএফ ঋণ বন্ধ বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

২ শিশুকে নিয়ে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে জাপানি মায়ের আবেদন

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪.৩৮ পিএম
  • ১৯২ Time View

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।

আবেদনে বলা হয়েছে, দুই মেয়ে শিশুকে নিয়ে জাপানি নাগরিক নাকানো এরিকো বাংলাদেশে অনেক দিন কাটিয়েছেন। তারা অবকাশ কাটাতে দেশের বাইরে বেড়ানোর জন্য যেতে চান। সেটা জাপানেও হতে পারে।

জাপান থেকে আসা দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার সঙ্গে দেখা করার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসরণ না করার অভিযোগ তুলে শিশুদের বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করেছেন মা নাকানো এরিকো। এর পরেই আবার এই আবেদন করেন তিনি।

এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে বলেও জানান আবেদনকারীর আইনজীবী।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি দুই কন্যাশিশু আপাতত তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর হেফাজতেই থাকবে বলে আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ওই আদেশে বলা হয়- শিশু দুটির বিষয়ে ঢাকার পারিবারিক (সহকারী জজ) আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা মায়ের কাছেই থাকবে। একই সঙ্গে তিন মাসের মধ্যে পারিবারিক আদালতকে মামলাটি নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশে গত বছর ১২ ডিসেম্বর থেকে মায়ের হেফাজতেই রয়েছে শিশু দুটি। তবে, তাদের বাবা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে সুবিধাজনক সময়ে তাদের সঙ্গে দেখা করতে পারেন।

গত বছর ২১ নভেম্বর হাইকোর্ট বিভাগ জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে বলে রায় দেন। এতে বলা হয়, যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে থাকেন এবং কাজ করেন, তাই তিনি নিজের সুবিধামতো সময়ে বাংলাদেশে এসে বছরে তিন বার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। হাইকোর্ট বিভাগের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মা। এ আবেদনের ওপর শুনানি নিয়ে গতবছর ১২ ডিসেম্বর মায়ের কাছে শিশু দুটিকে দিতে তাদের বাবাকে নির্দেশ দেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com