1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

বাজেটে আরও কমতে পারে করপোরেট কর

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ১০.০৬ পিএম
  • ১১০ Time View

আগামী অর্থবছরের বাজেটে কমানো হতে পারে কর্পোরেট কর হার। পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয়, দুই ধরনের কোম্পানিরই করপোরেট করহার বর্তমানের চেয়ে ১ দশমিক ৭৫ শতাংশ কমতে পারে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাত ছাড়া আগামী ২০২২-২৩ বাজেটে পুঁজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানির করহার পৌনে দুই শতাংশ কমিয়ে ২৮ দশমিক ২৫ শতাংশ করা হতে পারে। অপরদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার বর্তমানে সাড়ে ২২ শতাংশ থেকে কমিয়ে ২০ দশমিক ৭৫ শতাংশ হতে পারে।

বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করপোরেট করহার ৩০ শতাংশ।

কর্পোরেট প্রতিষ্ঠান বছর শেষে মুনাফার ওপর যে কর দেয়, সেটাকে করপোরেট কর বলে। বাংলাদেশে বর্তমানে পাঁচটি স্তরে এই কর আদায় করা হয়। সবোর্চ্চ কর হার ৪৫ শতাংশ এবং সর্বনিম্ন সাড়ে ২২ শতাংশ। এর বাইরে পাট, ডায়মন্ডসহ কয়েকটি খাতে হ্রাসকৃত হারে কর আহরণ হয়।

প্রাক-বাজেট আলোচনায় দেশের শীর্ষ চেম্বারসহ স্থানীয় উদ্যোক্তারা প্রতি বছরই করপোরেট করহার কমানোর দাবি তোলেন। ব্যবসায়ীদেও মতে, কর হার কমলে বিনিয়োগ উৎসাহিত হবে, বাড়বে কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি।

বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে গত পাঁচ অর্থবছর ধরেই এই কপোরেট কর হার ক্রমান্বয়ে কমিয়ে আনা হচ্ছে, যা এক সময় ৪০ শতাংশের বেশি ছিল।

তবে কিছু খাতে করপোরেট কর কমানোর চিন্তা নেই। সিগারেট, জর্দা ও গুলসহ তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী কম্পানির ৪৫ শতাংশ, পুঁজিবাজারে তালিকাবহির্ভূত মোবাইল ফোন কোম্পানির ৪৫ শতাংশ, তালিকাভুক্ত মোবাইল কোম্পানির ৪০ শতাংশ, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও ২০১৩ সালে অনুমোদন পাওয়া নতুন ব্যাংকের ক্ষেত্রে ৩৭.৫ শতাংশ, ২০১৩ সালের আগে অনুমোদন পাওয়া তালিকাবহির্ভূত ব্যাংকের ৪০ শতাংশ, মার্চেন্ট ব্যাংক ও বিমা খাতে ৩৭.৫০ শতাংশ করপোরেট কর অব্যাহত থাকতে পারে।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের আয়কর আইনে করদাতা দুই ধরনের। ব্যক্তি শ্রেণি করদাতা এবং কোম্পানি করদাতা। সংখ্যার দিক থেকে বাংলাদেশে ব্যক্তি শ্রেণির চেয়ে কোম্পানি করদাতা কম হলেও এ খাত থেকেই কর বেশি আদায় হয়।

মোট করদাতার মাত্র ২ শতাংশ কোম্পানি করদাতা। একক খাত হিসেবে এখান থেকে মোট আয়কর আদায় হয় ৩৫ শতাংশ। বাকি ৬৫ শতাংশ ব্যক্তি শ্রেণি, উৎসে করসহ অন্যান্য খাত থেকে আদায় করা হয়।

রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির হিসাবে, দুই লাখের বেশি কোম্পানি থাকলেও নিয়মিত কর দিচ্ছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৩০ হাজার। এখন পর্যন্ত ব্যাংক থেকে সবচেয়ে বেশি করপোরেট কর আদায় হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com