1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

জলসিঁড়ি আবাসন এলাকায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র নতুন শাখার উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬.৩৪ পিএম
  • ৮৪ Time View

ট্রাস্ট ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন এলাকায় তাদের “জলসিঁড়ি শাখা”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ট্রাস্ট ব্যাংক পিএলসি’র সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ শাখার উদ্বোধন করেন। নতুন এই শাখার উদ্বোধনের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক সারা দেশে তাদের শাখা সম্প্রসারণের ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল। ট্রাস্ট
ব্যাংক পিএলসি’র এ শাখা উদ্বোধনের ফলে দ্রুত উন্নয়নশীল জলসিঁড়ি আবাসন এলাকার জনগণ ও ব্যবসায়ীরা আরও সহজ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। নতুন এ শাখাটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং প্রযুক্তির সহায়তায় রিটেইল ও কর্পোরেট ব্যাংকিং সেবার পূর্ণাঙ্গ পরিসর প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; কোয়ার্টার মাস্টার জেনারেল; ট্রাস্ট ব্যাংক-এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com