1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরী‘আহ পরিপালনে অঙ্গীকার আরও দৃঢ়: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ১১.১৪ এএম
  • ১৫৭ Time View
Test-Match

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে শ্রীলঙ্কা। তারা ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে। এখনও ব্যাট হাতে অপরাজিত আছেন সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সঙ্গী অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার দীনেশ চান্দিমাল।

এমন অবস্থায় কোথায় থামতে চায় শ্রীলঙ্কা? দলটির টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস জানিয়েছেন, ‘প্রথম দিনে ২৫৮ রান বেশ ভালো স্কোর। উইকেট খুব ভালো। ৪০০ বা ৫০০ রান এখানে ভালো স্কোর হতে পারে। কালকে আমরা চাইব ৫০০ ছাড়াতে।’

চট্টগ্রামের উইকেটের সঙ্গে শ্রীলঙ্কার উইকেটের মিল পাচ্ছেন মেন্ডিস। এমনকি দুই দেশের স্পিনার ও পেসারদের মধ্যে সামঞ্জস্য পাচ্ছেন তিনি। মেন্ডিসের ভাষ্য, ‘আমি মনে করি এখানকার পিচ অনেকটা শ্রীলঙ্কান কন্ডিশনের মতো। স্পিনার ও পেসাররা প্রায় একই রকম। আমি বাংলাদেশের স্পিনার ও পেসারদের সামলাতে পারি কিন্তু তবুও কিছু সময় আউট হয়ে যাই। যদিও আমি মনে করি আমরা এটা মানিয়ে নিতে পারবো।’

ম্যাথুসের সেঞ্চুরির দিনেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মেন্ডিস। তিনি ১৩১ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন। এমন ব্যাটিংয়ের পর মেন্ডিসের উপলব্ধি বাংলাদেশের উইকেট ব্যাটারদের জন্য দারুণ। পেসারদের জন্য বিশেষ করে কিছুই নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com