1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

গাজায় শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর

  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৩.২০ পিএম
  • ৯০ Time View

গাজায় শনিবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরায়েলি সরকার চুক্তিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকেই এটি কার্যকর হবে বলে বিবিসির খবরে বলা হয়।

খবরে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হলে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বন্দিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, ২০ জন ইসরায়েলি বন্দি এখনো জীবিত আছেন। এর বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে।এ কারণে এই যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

হামাসের নির্বাসিত গাজাপ্রধান খালিল আল-হাইয়া বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধ শেষ হচ্ছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন তদারকিতে ইসরায়েলে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এই সেনারা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড-এর অধীনে কাজ করবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নতুন গঠিত টাস্কফোর্সটির নাম হবে সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার, যা গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি এবং মানবিক সহায়তার প্রবাহ তদারকি করবে।

টাস্কফোর্সে যুক্তরাষ্ট্র ছাড়াও মিশর, কাতার ও তুরস্কের সেনা প্রতিনিধি থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com