1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

এনআইডি পেয়েছেন ১৪ হাজার প্রবাসী

  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১.৪০ এএম
  • ৮১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটার কার্যক্রমে প্রায় ১৬ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুমোদন হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ হাজার প্রবাসী এনআইডি পেয়েছেন।

রোববার নির্বাচন কমিশনের (ইসি) এ-সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সৌদি আরব, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, কাতার ও মালয়েশিয়াসহ ১০টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলমান। এসব দেশে ভোটার হয়েছেন ১৫ হাজার ৮৭৭ জন। এদের মধ্যে এনআইডি পেয়েছেন ১৩ হাজার ৯৯০ জন।

ইসির প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে নয় হাজার ৩৪০ জন, সৌদি আরবে ৬৮৯ জন, ইতালিতে এক হাজার ৫৭ জন, যুক্তরাজ্যে (লন্ডন ও ম্যানচেস্টার) তিন হাজার ৭৯০ জন, কুয়েতে ২২১ জন, কাতারে ৪৪৪ জন, মালয়েশিয়ায় ৩১৯ জন। এছাড়া অস্ট্রেলিয়ায় ১২ জন ও জাপানে পাঁচজন ভোটার হয়েছেন। যুক্তরাজ্যের বার্মিংহামে ও কানাডায় প্রবাসী নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও কেউ এখনো ভোটার হননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com