1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

সাইমন্ডসের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৪.০৭ পিএম
  • ২১৪ Time View

গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রিকেট বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন।

কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর কয়েক মাসের মধ্যে আরেক অজি ক্রিকেটারের মৃত্যু মেনে নিতে পারছেন না মাইকেল বেভান। তিনি লিখেন, ‘হৃদয়বিদারক। আরেক নায়ককে হারালো অজি ক্রিকেট। হতবাক। ২০০৩ বিশ্বকাপ দলের সদস্য। বিস্ময়কর প্রতিভা ছিল তার।’

এক সময়কার সতীর্থকে নিয়ে কিংবদন্তি অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট টুইটে লিখেছেন, ‘এটি (সাইমন্ডসের মৃত্যু) সত্যিই কষ্টদায়ক’।

সাইমন্ডসের আরেক সতীর্থ জেসন গিলেস্পি লিখেছেন, ‘ঘুম থেকে জেগে ওঠার পর ভয়াবহ খবর। পুরোপুরি বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।’

সাইমন্ডসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোয়েব আখতার ও ভিভিএস লক্ষ্মণরা। শোয়েব লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু সংবাদ শুনে বিধ্বস্ত। মাঠে ও মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য প্রার্থনা ও সমবেদনা।’

ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, ‘এখানে (ভারতে) ঘুম থেকে জেগে ওঠার পর মর্মান্তিক খবর। এবার শান্তিতে বিশ্রাম নাও আমার প্রিয় বন্ধু। খুবই মর্মান্তিক খবর!’

অস্ট্রেলিয়ার টাউন্সভিলে এই দুর্ঘটনাটি ঘটে ১৪ মে স্থানীয় সময় রাত ১১টায়। পুলিশের দেয়া তথ্যমতে রাত ১১টার নাগাদ হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে গাড়িটি যাচ্ছিলেন সাইমন্ডস। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে মোড় নেয়ার সময় গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটারকে বাঁচানোর চেষ্টা চালান। কিন্তু সাইমন্ডস ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাইমন্ডস ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন, জিতেছেন দুটি বিশ্বকাপ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com