মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন- যাত্রী কল্যাণ সমিতি ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত রিকভারি কার্যক্রম জোরদার করতে রাজধানী ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু

দুই দিনের ব্যবধানে পুনরায় বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

দুই দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৪১৫ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা বেচাকেনা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল (মঙ্গলবার) থেকে নতুন এ দাম কার্যকর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।

সোনার দাম দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২২৮ টাকায় কেনা-বেচা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS