1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩.৪ মিলিয়ন ডলারের নতুন তহবিল দিচ্ছে জাপান সরকার

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৪৬ পিএম
  • ৯৪ Time View

রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের নতুন তহবিল দিচ্ছে জাপান সরকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এ অর্থ ব্যবহার হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের অনুদানের মাধ্যমে ডব্লিউএফপি এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং ২ হাজার ঝুঁকিপূর্ণ বাংলাদেশিকে মাসিক খাদ্য সহায়তা ও পুষ্টি সহায়তা দেবে। পরিবারগুলো ভাত, ডাল এবং তাজা শাকসবজিসহ ক্যাম্প স্টোরগুলোতে বিভিন্ন ধরনের খাবার কেনার জন্য ই-ভাউচার পাবে।

এই অর্থের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ক্যাম্পের ভেতরে এবং বাইরে ছোট শিশু ও গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের কাছে বিশেষ পুষ্টি সহায়তা পৌঁছানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো এই সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার জন্য এবং স্থানীয় সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা দেওয়ার জন্য জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পাশে রয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিল কমতে থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জাপান ক্রমবর্ধমান মানবিক সংকট রোধ করতে এবং দীর্ঘমেয়াদি সমাধানে অবদান রাখতে ডব্লিউএফপি ও সমস্ত অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি বলেন, জাপানের এই অংশীদারিত্ব এবং দেশটির জনগণের উদারতার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা সব অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির আরও অবনতি রোধ করতে সাহায্য করে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে এখন অবধি জাপান সরকার রোহিঙ্গাদের জন্য ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com