1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক ৬ ঘণ্টা পর

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২.১৫ পিএম
  • ৭৪ Time View

পাবনারয় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেন পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশন অতিক্রমের সময় দুইটি বগি লাইনচ্যুত হয়। ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার কাজ শেষ হওয়ার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়। সোমবার ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, সকাল ৭টা থেকে ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়। ১০টায় লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com