1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

জুলাই-আগস্টের ৭৫ কোটি ডলার বিদেশি ঋণের মধ্যে পরিশোধ ৬৭ কোটি

  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৯ পিএম
  • ৭৮ Time View

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশ পেয়েছে ৭৫ কোটি ডলার বিদেশি ঋণ, অন্যদিকে একই সময়ে আগের ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করতে হয়েছে প্রায় ৬৭ কোটি ডলার।

রোববার (২৮ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই-আগস্ট মাসে বিদেশি সহায়তা হিসেবে মোট ৭৫ কোটি ৬ লাখ ডলার এসেছে, যা পুরোপুরি ঋণ হিসেবে প্রদান করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ সহায়তার পরিমাণ ছিল প্রায় ৪৬ কোটি ডলার।

অন্যদিকে, ঋণ পরিশোধ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দুই মাসে বাংলাদেশ সরকারকে ৬৬ কোটি ৭১ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে, যার মধ্যে ৪৮ কোটি ৮৭ লাখ ডলার ছিল মূলধন এবং ১৭ কোটি ৮৩ লাখ ডলারের বেশি ছিল সুদ। গত অর্থবছরের একই সময়ে সুদাসল পরিশোধ ছিল প্রায় ৫৯ কোটি ডলার।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় মুদ্রায় বিবেচনায় এ সময়ে ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৩১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ হাজার কোটি টাকা বেশি (৬ হাজার ৯৬৫ কোটি টাকা)।

এছাড়া জুলাই-আগস্টে নতুন ঋণ প্রতিশ্রুতি এসেছে ২৪ কোটি ডলারের, যেখানে গত বছর এ সময় প্রতিশ্রুতি ছিল ২০ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, ঋণ প্রাপ্তি বাড়লেও পরিশোধের চাপও উল্লেখযোগ্য হারে বাড়ছে। আগাম পরিকল্পনা ও দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনার ওপর জোর না দিলে ভবিষ্যতে বিদেশি ঋণ পরিস্থিতি আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com