1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আরএকে সিরামিকস ও এইচবিআরআইয়ের যৌথ উদ্যোগে শ্রমিক কর্মশালা

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৯.০৫ পিএম
  • ১৫৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস বিডি লিমিটেড এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন হাউসিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এর যৌথ উদ্যোগে নির্মাণ শ্রমিক তৈরীর লক্ষ্যে “টাইলস ফিটিং এবং পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক গাঁথুনি” শীর্ষক নির্মাণ কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

চলতি বছরে মোট ২৪টি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মশালায় ৪০ জন করে নির্মাণ কর্মীকে প্রশিক্ষণ দেয়া হবে। কর্মশালা শেষে প্রত্যেক নির্মাণকর্মীকে এইচবিআরআই কর্তৃক সনদপত্র প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচবিআরআইয়ের মহাপরিচালক মোঃ আশরাফুল আলম, আর এ কে সিরামিকসের সিওও এন্ড সিএফও সাধন কুমার দে, আর এ কে হেড বিডি লিমিটেডের মার্কেটিং প্রধান আরাফাতুর রহমান, এইচবিআরআই-এর প্রিন্সিপাল রিসার্চ অফিসার নাফিজুর রহমান।

উক্ত অনুষ্ঠানে এইচবিআরআইয়ের মহাপরিচালক মোঃ আশরাফুল আলম দক্ষ নির্মাণকর্মী প্রশিক্ষণের এই উদ্যোগে সাথে থাকার জন্য আর এ কে সিরামিকসকে ধন্যবাদ জানান। একইসাথে আর এ কে সিরামিকসের সিওও এন্ড সিএফও সাধন কুমার দে-কে বলেন, ” সরকারি প্রতিষ্ঠান এইচবিআরআই -এর সাথে নির্মাণকর্মীদের দক্ষভাবে গড়ে তোলার কর্মশালার আয়োজন করতে পেরে আমরা গর্বিত”।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com