1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

প্রাইম ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫৩ পিএম
  • ১০৮ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর) শেয়ারদরের পতনে শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর কমেছে ৮০ পয়সা বা ২৭ দশমিক ৫৯ শতাংশ।

দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ২৪ দশমিক ০৭ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির শেয়ারদর কমেছে ৫০ পয়সা বা ২১ দশমিক ৭৪ শতাংশ।

সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর দরপতনের হার ছিল— সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড ২০ দশমিক ১৬ শতাংশ, এক্সিম ব্যাংক লিমিটেড ১৮ দশমিক ১৮ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ১৬ দশমিক ৬৭ শতাংশ, বিবিএস ক্যাবলস ১৫ দশমিক ৪২ শতাংশ, মুন্নু ফেব্রিক্স লিমিটেড ১৪ দশমিক ৪১ শতাংশ, ডমিনেজ স্টিল লিমিটেড ১৪ দশমিক ২৯ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ১৪ দশমিক ২৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com