1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাজা সিটির মধ্যভাগে আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনী ট্যাংক নিয়ে গাজা সিটির মধ্যভাগের আবাসিক এলাকায় চালাচ্ছে ভয়াবহ তাণ্ডব

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০.২০ এএম
  • ৮৩ Time View

ইসরায়েলের পদাতিক বাহিনী প্রবেশ করেছে গাজা সিটির প্রায় মধ্যভাগে। ট্যাংক নিয়ে আবাসিক এলাকাগুলোয় চালাচ্ছে ভয়াবহ তাণ্ডব। ইসরায়েলের স্থল আক্রমণের দ্বিতীয় দিনেই গাজা শহর দখলের লক্ষ্যে এই অভিযান শুরু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গাজার স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের অন্যতম প্রধান এই আবাসিক এলাকায় কয়েক ডজন ইসরায়েলি ট্যাংক এবং সামরিক যানবাহন ঢুকেছে।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, ট্যাংক, বুলডোজার এবং সাঁজোয়া যানগুলো উত্তর গাজার শেখ রাদওয়ানের প্রান্ত দিয়ে এগিয়ে চলছে। এ সময়, তাদের অগ্রযাত্রা নির্বিঘ্ন করতে ঘন ধোঁয়া ছড়াতেও দেখা যায়। উল্লেখ্য, এলাকাটি শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি। যুদ্ধ শুরুর আগে এখানে বাস করতো হাজার হাজার মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি গাজার সব অঞ্চলেই হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে প্রাণহানির শিকার কমপক্ষে ৮৩ জন। এর মধ্যে গাজা সিটিতেই মৃত্যু হয়েছে ৬১ জনের।

এর আগে, গত দুই দিনে গাজা সিটির দেড় শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে আইডিএফ। চালু থাকা হাসপাতালগুলো টার্গেট করেও হয়েছে বোমা ও গোলাবর্ষণ। এ সময়, আগ্রাসন ও দুর্ভিক্ষ কবলিত গাজাবাসীর শেষ লাইফলাইন হিসেবে বিবেচিত আল শিফা ও আল আহলি হাসপাতালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে দুই হাসপাতালে প্রাণহানির শিকার হয় ১৯ জন।

উল্লেখ্য, গাজায় দুই বছর ধরে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ হাজার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com