1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

চুয়াডাঙ্গায় শুরু হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০৬ পিএম
  • ৬২ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গার সার্বিক সহযোগিতায় রবিবার ১৪ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা দলের মধ্যকার জমজমাট ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ এখলাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম খেলাধুলার বিকাশে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, টুর্নামেন্টটি সফলভাবে শেষ হবে এবং প্রতিটি ম্যাচ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। এরপর তিনি টুর্নামেন্টের প্রথম আকর্ষণীয় ম্যাচটি উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলার বিশিষ্ট নাগরিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com