1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব! ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক গত বৃহস্পতিবার লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মসূচি পালন কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসাদুল হাবিব দুলু স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনা -আসাদুল হাবিব দুলু ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদত্যাগ

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.০২ পিএম
  • ১৫১ Time View

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পদত্যাগ করেছেন। শনিবার (১৪ মে) দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপাল সত্যদেও আর্য নারায়ণের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি । ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী ভুপেন্দর যাদব, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ কাউড়ে, পর্যবেক্ষক বিনোদ সোনকর, অজয় জাম্বুয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন রাজ্যভবনে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বেরিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বিপ্লব কুমারকে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব বলেন, দল চাইছে আমি যেন সংগঠন শক্তিশালী করতে কাজ করি।

এর আগে শুক্রবার (১৩ মে) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করেন বিপ্লব কুমার। গত বৃহস্পতিবার তিনি রাজধানীতে যান এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি ডা. জেপি আড্ডার সঙ্গে দেখা করেন।

২০১৮ সালের নির্বাচনে বিজেপির হয়ে জিতে ২৫ বছরের বাম রাজত্ব হটিয়ে মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। তবে মেয়াদ শেষের ১০ মাস আগে হঠাৎই পদত্যাগ করলেন তিনি। এ ছাড়া বিধানসভা ভোটের আগের বছর বিপ্লব কুমারের আচমকা পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com